রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ
বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের রাজশাহী শাখার দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি হয়েছেন সামাদ খান ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আসাদুজ্জামান আসাদ। এই নির্বাচনে সাতটি পদের বিপরীতে তিনটিতে নির্বাচন হয়েছে। বাকিগুলো বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাস করেছেন।
শনিবার (২৮ জুন) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। এরপর ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার জাবিদ অপু।
সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন শহীদুল ইসলাম দুখু। এছাড়াও সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন কাবিল হোসেন। তিনি আরেক প্রতিদ্বন্দ্বি শাহীন খানকে ১ ভোটে পরাজিত করেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন আজম খান। তার প্রতিদ্বন্দ্বি ছিলেন সোহাগ আলী।
বাকি তিনটা পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন- অর্থ সম্পাদক পদে মিলন শেখ, সাংগঠনিক ও প্রচার সম্পাদক পদে সোহরাব হোসেন ও নির্বাহী সম্পাদক পদে রাশেদুর রহমান রাসেল।
এর আগে বৃহস্পতিবার (২৫ জুন) নির্ধারিত সময়ে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেন। ওইদিন রাত ১০টার মধ্য প্রার্থীতা প্রত্যাহারের সময় বেঁধে দেয় নির্বাচন কমিশন। দশটি পদের বিপরীতে মোট ১০টি মনোনয়নপত্র উত্তোলন ও জমা দেয়া হয়েছিল। মোট তিনটি পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনে অংশগ্রহণ করছেন তিনজন প্রার্থী।
প্রধান নির্বাচন কমিশনার আব্দুল জাবীদ অপু বলেন, মনোনয়নপত্র উত্তোলন ও জমা দেয়ার পুরো প্রক্রিয়া সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। আনন্দঘন পরিবেশে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণা সম্পন্ন হয়েছে।
নবনির্বাচিত নেতৃবৃন্দকে রাসিক প্রশাসকের অভিনন্দন
বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন, রাজশাহী শাখার দ্বি-বার্ষিক নির্বাচনে নবনির্বাচিত সভাপতি সামাদ খান, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ সহ কার্যনির্বাহী কমিটির সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। শনিবার এক অভিনন্দন বার্তায় এই শুভেচ্ছা ও অভিনন্দন জানান রাসিক প্রশাসক।
অভিনন্দন বার্তায় তিনি নবনির্বাচিত নেতৃত্বের সফলতা কামনা করে বলেন, নতুন কমিটির নেতৃত্বে রাজশাহী ফটোজার্নালিস্ট এসোসিয়েশন আরও গতিশীল ও কার্যকর ভূমিকা পালন করবে।
রাসিক প্রশাসক নবনির্বাচিত সকল নেতৃবৃন্দের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক সফলতা কামনা করেন।
জেলা পরিষদ প্রশাসকের অভিনন্দন
বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন, রাজশাহী শাখার দ্বি-বার্ষিক নির্বাচনে নবনির্বাচিত সভাপতি সামাদ খান, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদসহ কার্যনির্বাহী কমিটির সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো.এরশাদ আলী (ঈশা)।
শনিবার (২৭ জুন) এক অভিনন্দন বার্তায় তিনি নবনির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে বলেন, নতুন নেতৃত্বের হাত ধরে রাজশাহী ফটোজার্নালিস্ট এসোসিয়েশন আরও শক্তিশালী, গতিশীল ও কার্যকর সংগঠন হিসেবে সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, অধিকার রক্ষা এবং গণমাধ্যমের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা গণতন্ত্র, সুশাসন এবং জনস্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নবনির্বাচিত কমিটি সেই দায়িত্ব নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বার্তায় জেলা পরিষদ প্রশাসক নবনির্বাচিত সকল নেতৃবৃন্দের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সার্বিক সফলতা কামনা করেন।
নব-নির্বাচিত কমিটিকে ওয়াটসফেম এর অভিনন্দন
বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের রাজশাহী শাখার দ্বি-বার্ষিক নির্বাচনে নব-নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন পরিবেশ ব্যবস্থাপনা বিষয়ক সোসাইটি রাইটস অ্যান্ড টেইনারস সোসাইটি ফর এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট (ওয়াটসফেম)।
শনিবার (২৭ জুন) ওয়াটসফেম এর পক্ষে থেকে এক অভিনন্দবার্তায় নব-নির্বাচিত কমিটি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও পেশাগত মানোন্নয়নে সক্রিয় ভূমিকা পালন রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি পরিবেশ রক্ষা, সচেতনতা তৈরিসহ টেকসই উন্নয়নের লক্ষ্যেও সামাজিক ভাবে কাজ করার আহ্বান জানান।
নব-নির্বাচিত কমিটিকে সোনার দেশ পরিবারের অভিনন্দন
বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের রাজশাহী শাখার দ্বি-বার্ষিক নির্বাচনে নব-নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন সোনার দেশ পরিবার। সোনার দেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাত অভিনন্দবার্তায় নব-নির্বাচিত কমিটি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও পেশাগত মানোন্নয়নে সক্রিয় ভূমিকা পালন রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।