শনিবার, আগস্ট ২২, ২০২৬

গোমস্তাপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ক অবহিতকরণ সভা

গোমস্তাপুর প্রতিনিধি ২৭ জুন ২০২৬ ১১:১১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
গোমস্তাপুর প্রতিনিধি ২৭ জুন ২০২৬ ১১:১১ অপরাহ্ন
গোমস্তাপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ক অবহিতকরণ সভা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেই বিষয়ক অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আব্দুল হামিদ। স্বাস্থ্য অধিদপ্তরের জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য দেন উপজেল স্বাস্থ্য কমপ্লেক্স আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. আব্দুস সামাদ, মেডিকেল অফিসার ডা. আব্দুল আলিম। 

অবহিতকরণ সভায় ইউএইচও ডা.আব্দুল হামিদ জানান, এবার গোমস্তাপুর উপজেলায় প্রায় ৩৭ হাজার ৪৫১জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬ থেকে ১২ মাস বয়সী ৪ হাজার ৬৬৫ জন শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩২ হাজার ৭৮৬ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। রবিবার (২৮ জুন) সকাল ৮ থেকে বিকেল ৪টা পর্যন্ত দিনব্যাপী এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে বলে তিনি জানান।