বদলগাছী কারিগরি ও ব্যাণিজ্যিক কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
নওগাঁর বদলগাছীতে কারিগরি ও ব্যাণিজ্যিক কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রথমে উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি কে ক্রেস্ট দিয়ে বরণ করে নেন অধ্যক্ষ গোলাম কিবরিয়া।
উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি এর সভাপতিত্বে বক্তব্য রাখেন অত্র কলেজের অধ্যক্ষ গোলাম কিবরিয়া, কলেজের প্রতিষ্ঠাতা এস এম জাকিতুল্ল্যাহ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও সদর ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল হাসান প্রমূখ।