শনিবার, আগস্ট ২২, ২০২৬

বাগমারায় বিদ্যুতের সরবরাহ অর্ধেক, লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন

রাশেদুল হক ফিরোজ, বাগমারা ২৭ জুন ২০২৬ ১১:১৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
রাশেদুল হক ফিরোজ, বাগমারা ২৭ জুন ২০২৬ ১১:১৩ অপরাহ্ন
বাগমারায় বিদ্যুতের সরবরাহ অর্ধেক, লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন

রাজশাহীর বাগমারা উপজেলার তিনটি উপকেন্দ্র মিলে বিদ্যুতের যে চাহিদা তার অর্ধেক মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের জন্য ঘাটতির কবলে থাকতে হচ্ছে গ্রাহকদের। এ কারণে লোডশেডিং বৃদ্ধি পাওয়ায় গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠছে। 


এ অঞ্চলে বিদ্যুৎ সরবরাহকারী নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর অধীন বাগমারা জোনাল অফিস সূত্রে জানা গেছে, ভবানীগঞ্জ তাহেরপুর ও হাটগাঙ্গোপাড়া এই তিনটি উপকেন্দ্র রয়েছে বাগমারায়। এরমধ্যে- বাগমারা-১ উপকেন্দ্র ভবানীগঞ্জে বিদ্যুতের চাহিদা রয়েছে ১৬ মেগাওয়াট। পাওয়া যাচ্ছে ৮ থেকে সাড়ে ৮ মেগাওয়াট বিদ্যুৎ। এ কারণে অর্ধেকের ওপর চলছে লোডশেডিং। এদিকে বাগমারা-২ উপকেন্দ্র তাহেরপুরে চাহিদা রয়েছে ৭.২ মেগাওয়াট। পাওয়া যাচ্ছে ৪.২ মেগাওয়াট। শতকারা ৪০ ভাগ লোডশেডিং চলছে ওই এলাকায়। 


এছাড়াও বাগমারা-৩ উপকেন্দ্র হাট-গাঙ্গোপাড়ায় চাহিদা রয়েছে ৭.৩ মেগাওয়াট বিদ্যুতের। সেখানে পাওয়া যাচ্ছে ৪ মেগাওয়াট। শতকারা ৪৫ ভাগ লোডশেড হচ্ছে ওই এলাকায়।


বাগমারা জোনাল অফিসের ডিজিএম আসাদুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ডিমান্ড অনুযায়ী লোড বরাদ্দ না পাওয়ায় দেশের অন্যান্য এলাকার বাগমারা উপজেলাতেও পর্যায়ক্রমে বিভিন্ন এলাকায় লোডশেডিং অব্যাহত আছে। ডিমান্ড এবং বরাদ্দের কমবেশির কারণে লোডশেডিং কমবেশি হতে পারে। তবে, বিদ্যুৎ পরিস্থিতির এই অবস্থা কোন সময়ে উন্নতি হবে দায়িত্বশীল পর্যায় থেকে তার কোন তথ্য পাওয়া যাচ্ছে না।