ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে পত্নীতলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
ভারত সরকারের মুসলিম নিপীড়ন ও নির্যাতন, তাদের ইন্ধনে পুরো বাংলাদেশব্যাপী বিশাল আকারের মুর্তি নির্মাণের পরিকল্পনা, কুরুক্ষেত্রের ন্যায় ধর্মযুদ্ধের ঘোষণা, বাংলাদেশের ভূখণ্ডকে বিভক্ত করার নীলনকশা ও সীমান্তে অনবরত পুশইন করার প্রতিবাদে নওগাঁর পত্নীতলায় বিশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসময় নজিপুর বাসস্ট্যান্ড জিরো পয়েন্ট সহ বিভিন্ন স্থানে কালেমার পতাকা উত্তোলন করা হয়।
শনিবার (২৭ জুন) বাদ আসর পত্নীতলা উপজেলা প্রতিবাদী ঐক্যমঞ্চ আয়োজিত উপজেলা সদর নজিপুর বাসস্ট্যান্ডে এ মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদী ঐক্যমঞ্চের সভাপতি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর উপজেলা শাখার সভাপতি অধ্যাপক দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এসম আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- পত্নীতলা উপজেলা প্রতিবাদী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক ও নজিপুর পৌর জামায়াতের আমীর মাও. মোফাচ্ছেল হক, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হরুন অর রশিদ, বাংলাদেশ হেফাজতে ইসলামীর উপজেলা শাখার সভাপতি ও প্রতিবাদী ঐক্যমঞ্চের প্রধান উপদেষ্টা মুফতি মাওলানা মোহাম্মদ আনোয়ার হোসেন, হেফাজতের নেতা মুফতি মোস্তাফিজুর রহমান, জামায়াতের নেতা অ্যাড. আখতার ফারুক, প্রতিবাদী ঐক্যমঞ্চের প্রচার সম্পাদক ফজলুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক ছাত্রনেতা মারুফ মোস্তফা প্রমুখ।
পরে সমাবেশ শেষে মুসলিম উম্মাহ শান্তি কামনায় মুনাজাত পরিচালনা করেন প্রতিবাদী ঐক্যমঞ্চের কোষাধ্যক্ষ মাওলানা বরকতুল্লাহ্।
বক্তারা বলেন, ‘সকল প্রকার অনিয়ম ও অসঙ্গতিপূর্ণ বিষয়ের প্রতিবাদে সোচ্চার হয়ে এই সংগঠন গড়ে তুলি আমরা প্রতিবাদী ঐক্যমঞ্চ। বাংলাদেশের মাটিতে প্রতিটি জেলায় ও উপজেলায় এক শত ৮ ফিট রামের মূর্তি নির্মাণের করছেন হিন্দু জোটের নেতারা। এরই ধারাবাহিকতায় গাইবান্ধা জেলাতে ইতোমধ্যে রামের মূর্তি নির্মাণ করা হচ্ছে।
ভারতের নাগরিকের বাংলাদেশের সীমান্ত তারকাঁটা দিয়ে পুশইন বন্ধের দাবি জানিয়েছেন। এই সকল বিরুদ্ধে বাংলাদেশের যুবকদের সামরিক প্রশিক্ষণ দিতে হবে। সাম্প্রদায়িক দাঙ্গা আমরা চাই না। আমরা সম্প্রীতি চাই বাংলাদেশের মাটিতে। সকল ধর্মের মানুষ কাঁধে কাঁধ রেখে শান্তিপূর্ণ ও নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই। -ইনশাআল্লাহ্।’