শনিবার, আগস্ট ২২, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে হোন্ডা ম্যাংগো ফিস্ট অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ২৭ জুন ২০২৬ ১১:৩৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ২৭ জুন ২০২৬ ১১:৩৯ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে হোন্ডা ম্যাংগো ফিস্ট অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে হোন্ডা ম্যাংগো ফিস্ট অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ জুন) নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের আয়োজনে ও শিশির হোন্ডার সহযোগিতায় আমের রাজধানীখ্যাত এই জেলায় সারা দেশ থেকে আসা হোন্ডা ব্যবহারকারী ও রাইডারদের নিয়ে এটি এক বিশাল মিলনমেলায় পরিনত হয়।  


এ উপলক্ষে শনিবার সকালে দলবদ্ধভাবে বাইক চালানোর রোমাঞ্চকর অভিজ্ঞতা,  হোন্ডা বাইকারদের জন্য স্বাস্থ্য পরীক্ষা,ফান গেমস, লাইভ মিউজিক অনুষ্ঠিত হয়।


বিকেলে হোন্ডা ম্যাংগো ফিস্টের বৃক্ষরোপন ও কেক কাটা অনুষ্ঠিত হয়। বৃক্ষরোপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও সুসুমু মরিমওয়া। বিশেষ অতিথি ছিলেন, নবাবগঞ্জ সরকারি কলেজের পদার্থ বিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান মোঃ রজব আলী, বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের সিএমও শাহ মোহাম্মদ আশেকুর রহমান, বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের চাঁপাইনবাবগঞ্জ শো-রুমের প্রোপাইটার মোঃ সারোয়ার মুর্শেদসহ বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ। 


উল্লেখ্য, হোন্ডা ম্যাংগো ফিস্টে আম খাওয়া প্রতিযোগিতা, সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান,  বারবিকিউ পার্টি ও বিনোদনমূলক খেলার আয়োজন করা হয়।