নগরীতে মাদকসেবনের দায়ে ১ ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কাশিয়াডাঙ্গা থানার কেশবপুর পুলিশ ফাঁড়ির পরিচালিত মাদকবিরোধী অভিযানে মাদকসেবনের অপরাধে ১ ব্যক্তিকে আটক করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
শনিবার (২৭ জুন) দুপুর আনুমানিক সোয়া ১টার দিকে কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ গুড়িপাড়া গ্রামের সরকারি লেকের ধারে অভিযান পরিচালনা করে মো: অনিক (৩৪)-কে আটক করা হয়। তিনি মৃত ফিরোজ কবিরের ছেলে। তার স্থায়ী ঠিকানা উপশহর, বোয়ালিয়া থানা, রাজশাহী মহানগর।
আটককৃত ব্যক্তির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মামলা নং-৮৫/২৬, তারিখ-২৭ জুন ২০২৬ মূলে বিচার কার্যক্রম পরিচালনা করেন জাফর আহাম্মদ, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, রাজশাহী।
বিচার শেষে মাদকসেবনের অপরাধে মো. অনিককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।