নগরীতে ২ মাদক কারবারি গ্রেপ্তার
মাদকবিরোধী বিশেষ অভিযানে বোয়ালিয়া থানা পুলিশ ২ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট, হেরোইন, ট্যাপেন্টাডল ও নাইমেসুলাইড (ঘরসবংঁষরফব) ট্যাবলেট, দেশীয় অস্ত্র এবং মাদক বিক্রির নগদ অর্থ উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, নগরীর বোয়ালিয়া থানাধীন খরবোনা নদীর ধার এলাকার বাসিন্দা মো. ইমরান হোসেন ইমু (৩৭) ও মো. মাসুদ হোসেন নাদু (৩২)। উভয়ের পিতা মৃত শহীদ।
শনিবার (২৭ জুন) দুপুর আনুমানিক ১২:৪৫ ঘটিকায় বোয়ালিয়া থানাধীন খরবোনা নদীর ধার এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামিদের দেহ ও বসতবাড়ি তল্লাশি করে ৩৩ পিস ইয়াবা ট্যাবলেট, ৩ গ্রাম হেরোইন, ৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১০০ পিস নাইমেসুলাইড (ঘরসবংঁষরফব) ট্যাবলেট, ১টি দেশীয় হাসুয়া, ১টি চাপাতি, ১টি চাকু এবং মাদক বিক্রির নগদ ৮হাজার ২শ টাকা উদ্ধার ও জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামিরা স্বীকার করে যে, তারা পরস্পরের সহযোগিতায় দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি এড়িয়ে অবৈধ মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা রুজু করে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।