শনিবার, আগস্ট ২২, ২০২৬

সান্তাহারে উপজেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত

আদমদীঘি প্রতিনিধি ২৭ জুন ২০২৬ ১১:৪৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
আদমদীঘি প্রতিনিধি ২৭ জুন ২০২৬ ১১:৪৪ অপরাহ্ন
সান্তাহারে উপজেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত

বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের শখের পল্লী কনভেনশন সেন্টারে আদমদীঘি উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে রুকন (সদস্য) সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২৭ জুন) বেলা সাড়ে দশ ঘটিকার সময় উপজেলার সান্তাহার পৌর শহরের বশিপুর শখের পল্লী কনভেনশন সেন্টারে আদমদীঘি উপজেলা জামায়াতের আমীর হাফেজ আতোয়ার হোসেনের সভাপতিত্বে রুকন (সদস্য) অনুষ্ঠিত হয়।

রুকন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা জামায়াতে আমীর মওলানা আব্দুল হক সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা কর্ম পরিষদ সদস্য গুণাহার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রার্থী নূর মোহাম্মদ আবু তাহের, নওগাঁ জেলা জামায়াতে আমীর আব্দুর রাকিব।

আদমদীঘি উপজেলা জামায়াতের নায়েবে আমীর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ইউনুস আলী, মওলানা তরিকুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি গোলাম রাব্বানী, সহ সেক্রেটারি গোলাম মোস্তফা, কুন্দগ্রাম ইউনিয়নের জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সাইফুদ্দিন সাইফুল, উপজেলা কর্ম পরিষদ সদস্য গোলাম মোস্তফা, ফেরদৌস রহমান, মওলানা রমজান আলী, মওলানা এমদাদুল হকসহ জেলা ও উপজেলা পর্যায়ের জামায়াত ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  

এ ছাড়াও আদমদীঘি সদর ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর ও সাবেক অধ্যক্ষ আব্দুস ছালাম তালুকদার, উপজেলা জামায়াতের ইউনিট সদস্য ও সাবেক অধ্যক্ষ গোলাম মোস্তফা নাইডু, অধ্যক্ষ সাইফুল ইসলাম, আদমদীঘি সদর ইউনিয়নের জামায়াতের রুকন ইদ্রিস আলী, যুব বিভাগের সভাপতি আহসান হাবিব তুহিন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আহসান হাবিব পল্টু, সেক্রেটারি ফরিদুল ইসলাম, উপজেলা পশ্চিম শিবিরের সেক্রেটারি মোতালেব হোসেন, পর্দার অন্তরালে জেলা ও উপজেলা জামায়াতের মহিলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।