নারী ও শিশু কল্যাণ সংস্থার উদ্যোগে ফলজ গাছ বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং বৃক্ষরোপণে মানুষকে উৎসাহিত করতে রাজশাহীতে ১০০ জন নারী-পুরুষের মাঝে ফলজ গাছ বিতরণ করেছে নারী ও শিশু কল্যাণ সংস্থা। শনিবার (২৭ জুন) বিকেল ৫টার দিকে নগরীর কয়েরদাঁড়া খ্রিষ্টানপাড়া স্কয়ার মাঠে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন প্রজাতির ১০০টি ফলজ গাছ বিতরণ করা হয়। এ সময় একটি গাছও রোপণ করা হয়।
অনুষ্ঠানে নারী ও শিশু কল্যাণ সংস্থার পরিচালক সুমী মুর্মু বলেন, বর্তমানে তীব্র গরম ও অনাবৃষ্টির কারণে পরিবেশের ভারসাম্য রক্ষা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। জুন মাস বিশ্ব পরিবেশ দিবসের মাস। সেই ভাবনা থেকেই প্রতিবছরের মতো এবারও আমরা ১০০টি গাছ বিতরণ করেছি। প্রত্যেকে নিজ নিজ জায়গায় গাছ লাগালে পরিবেশ সবুজ হবে, অক্সিজেনের জোগান বাড়বে এবং আগামী প্রজন্মের জন্য একটি সুস্থ ও সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
অনুষ্ঠানে নারী ও শিশু কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক শিলা মুর্মুসহ সংস্থার অন্যান্য সদস্য ও স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।