শনিবার, আগস্ট ২২, ২০২৬

নাটোরে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের প্রীতি ম্যাচ অনুষ্ঠিত

নাটোর প্রতিনিধি ২৭ জুন ২০২৬ ১১:৪৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নাটোর প্রতিনিধি ২৭ জুন ২০২৬ ১১:৪৫ অপরাহ্ন
নাটোরে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের প্রীতি ম্যাচ অনুষ্ঠিত

বাংলাদেশের ফুটবলপ্রেমীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে নাটোরে অনুষ্ঠিত হলো বিশ্ব ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের বহুল প্রতীক্ষিত প্রীতি ম্যাচ।  

নাটোর জেলা প্রশাসকের আয়োজনে শনিবার (২৭ জুন) বিকালে জেলা স্টেডিয়ামে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থন  শত শত দর্শকদের উপস্থিতিতে জেলা প্রশাসক প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে  খেলার শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় ব্রাজিল। 

ম্যাচের ১৫ মিনিটে ব্রাজিলের প্রথম গোল আসে দুর্দান্ত এক আক্রমণ থেকে। বিরতির আগ পর্যন্ত ৩-০ গোলের বড় ব্যবধানে এগিয়ে  থাকেন ব্রাজিল সমর্থনকারী দল। বিরতির পরে ৪১ মিনিটে আরেকটি গোল করে ব্যবধান ৪-০ করে। দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনা কয়েকটি সুযোগ তৈরি করলেও ব্রাজিলের শক্তিশালী রক্ষণভাগ তা নস্যাৎ করে দেয়।

শেষদিকে ব্রাজিল সমর্থনকারী দল একটি মাত্র গোল করলেও খেলার  ৫০ মিনিটের মধ্যে আরও দুটি গোল করে ব্রাজিল। নির্ধারিত সময় শেষে ৬-১ গোলের বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাচ শেষে ব্রাজিল অধিনায়ক নাটোরের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আরিফ বলেন, “বাংলাদেশ নাটোরের দর্শকদের অসাধারণ সমর্থন আমাদের মুগ্ধ করেছে। এমন পরিবেশে খেলতে পেরে আমরা আনন্দিত।”

অন্যদিকে আর্জেন্টিনা অধিনায়ক  অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আবুল হায়াত পরাজয় মেনে নিয়ে বলেন, “ খেলায় জয়-পরা জয় থাকবে। আজ আমাদের দিন ছিল না, এ খেলার আয়োজনের মধ্য দিয়ে উভয় দলের সমর্থনকারীদের যে আনন্দ দিতে পেরেছি এটাই স্বার্থকতা । তবে বাংলাদেশের গ্রাম থেকে শহর প্রতিটি প্রান্তে ফুটবলপ্রেমীদের ভালোবাসা আমরা সবসময় মনে রাখব।

খেলার মাঠজুড়ে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের গেঞ্জি গায়ে উচ্ছ্বাস, ও স্লোগানে স্টেডিয়াম ছিল উৎসবমুখর। ম্যাচ শেষে বিজয় উদ্যাপনে ব্রাজিল সমর্থকদের আনন্দ-উল্লাসে মুখর হয়ে ওঠে স্টেডিয়াম এলাকা। পরে বিজয়ী ও রানার্সআপ দলের মধ্যে ট্রপি উপহার দেয়া হয়।