রাজশাহীতে তিন লাখ ৬৯ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ
রাজশাহী মহানগরী ও নয়টি উপজেলায় তিন লাখ ৬৯ হাজার ৫৭২ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল। রোববার (২৮ জুন) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।
মহানগরীর ৩০টি ওয়ার্ডে ৩৮৪টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ক্যাপসুল খাওয়ানো হবে। এছাড়াও ক্যাম্পেইন চলাকালীন ওয়ার্ড কার্যালয়ে রাত ৮টা পর্যন্ত ক্যাপসূল খাওয়ানো হবে। মহানগরীতে ৬-১১ মাস বয়সী ৯ হাজার ১১৩ এবং ১২-৫৯ মাস বয়সী ৫৭ হাজার ২৮২ শিশুসহ সর্বমোট ৬৬ হাজার ৩৯৫ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। ক্যাম্পেইন সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নে ৩৮৪টি কেন্দ্রে ২ জন করে সর্বমোট ৭৬৮জন স্বেচ্ছাসেবী নিয়োজিত থাকবে।
জেলায় মোট তিন লাখ তিন হাজার ১১৭ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৩৩ হাজার ৬৪৮ খাওয়ানো হবে শিশুদের নীল রঙের ক্যাপসুল। ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৬৯ হাজার ৪৬৯ শিশুদের লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে স্থায়ী কেন্দ্র আছে ১০টি। এছাড়াও অস্থায়ী কেন্দ্র আছে মোট ১ হাজার ৭৭৮টি। মোট স্বেচ্ছাসেবী থাকবে ৩ হাজার ৭৬ জন। প্রতিনিটি কেন্দ্রে দুজন করে থাকবে তারা।