শনিবার, আগস্ট ২২, ২০২৬

নাটোরে পুকুর থেকে রিকশাচালকের বস্তাবন্দী মরদেহ উদ্ধার

নাটোর প্রতিনিধি ২৮ জুন ২০২৬ ০১:০৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নাটোর প্রতিনিধি ২৮ জুন ২০২৬ ০১:০৬ অপরাহ্ন
নাটোরে পুকুর থেকে রিকশাচালকের বস্তাবন্দী মরদেহ উদ্ধার

নাটোর শহরতলির জংলি এলাকার একটি পুকুর থেকে বস্তাবন্দী অবস্থায় কমল কুমার দাস (৩৭)  নামে রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

রোববার (২৮ জুন) সকাল আনুমানিক সারে  ৮টার দিকে স্থানীয়রা পুকুরে একজনকে ভাসতে দেখে সন্দেহ হলে পুলিশকে খবর দেন।  খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তাবন্দী ওই রিকশাচালকের  মরদেহ উদ্ধার করে।  নিহত কমল কুমার সদর উপজেলার লেংগুরিয়া মধ্যপাড়ার বাসিন্দা। 

পুলিশ জানায়, শনিবার রাতে বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই কমল কুমার দাস নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা রাতভর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাননি। এ ঘটনায় মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। প্রকৃত ঘটনা উদঘাটনে নাটোর জেলা পুলিশের একাধিক ইউনিট তদন্ত কার্যক্রম শুরু করেছে। একই সঙ্গে মরদেহটি ময়নাতদন্তের জন্য নাটোর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

নাটোর সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।