শনিবার, আগস্ট ২২, ২০২৬

সিংড়ায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

সিংড়া (নাটোর) প্রতিনিধি ২৮ জুন ২০২৬ ০১:০৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সিংড়া (নাটোর) প্রতিনিধি ২৮ জুন ২০২৬ ০১:০৮ অপরাহ্ন
সিংড়ায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

নাটোরের সিংড়ায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।  রোববার (২৮) সকাল সাড়ে ৮টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপ-সচিব মো. গোলাম কিবরিয়া।

এসময় উপস্থিত ছিলেন- সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুজাহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও সিংড়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মো. মিলন হোসেন মাস্টার, সাবেক কমিশনার রফিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি হিরাদুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সিংড়া উপজেলার ২৮৯টি স্থায়ী ও ভ্রাম্যমাণ স্বাস্থ্যকেন্দ্রে প্রায় ৫৫ হাজার শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।