শনিবার, আগস্ট ২২, ২০২৬

মৌখিক পরীক্ষা দিতে এসে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক ২৮ জুন ২০২৬ ০২:২৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ২৮ জুন ২০২৬ ০২:২৬ অপরাহ্ন
মৌখিক পরীক্ষা দিতে এসে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

রাজশাহী কলেজে মাস্টার্স শেষ বর্ষের মৌখিক পরীক্ষা দিতে এসে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা সজিব আলী (২৪) গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২৮ জুন) বেলা সাড়ে ১১টার দিকে কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সামনে থেকে শিক্ষার্থীরা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। 

গ্রেপ্তার সজিব আলী (২৪) রাজশাহী মহানগরের মতিহার থানার চরশ্যামপুর এলাকার মোজাম্মেল হকের ছেলে। তিনি কাটাখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন।

জানা গেছে, সজিব আলী রাজশাহী কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী। তিনি ভাইভা পরীক্ষা দিতে কলেজে এলে শিক্ষার্থীরা তাকে শনাক্ত করেন। পরে বিভাগের সামনে থেকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুমা মুস্তারি বলেন, তাকে আমাদের কাছে নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।