শনিবার, আগস্ট ২২, ২০২৬

নগরীতে এক নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

সংবাদ বিজ্ঞপ্তি ২৮ জুন ২০২৬ ০৯:৪৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২৮ জুন ২০২৬ ০৯:৪৫ অপরাহ্ন
নগরীতে এক নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

নগরীতে একজন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৭ জুন) রাত আনুমানিক পৌনে ১২টার দিকে মতিহার থানার তালাইমারী পাওয়ার হাউজ পাড়া এলাকা থেকে পলিকে গ্রেপ্তার করা হয়। 


গ্রেপ্তারকৃত আসামি হলেন, নগরীর মতিহার থানর তালাইমারী (পাওয়ার হাউজ পাড়া) গ্রামের মো: মোয়াজ্জেমের মেয়ে ও মো: আল মামুনের স্ত্রী মোসা: পলি খাতুন (৩৫)।


গ্রেপ্তারকৃত আসামি পলির দেহ তল্লাশি করে গাঁজা উদ্ধার করা হয়। সেইসাথে মোবাইল ফোন ও নগদ অর্থ জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মতিহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।