কাশিয়াডাঙ্গা ও পবা থানায় দুই মাদক কারবারি গ্রেপ্তার
কাশিয়াডাঙ্গা ও পবা থানা পুলিশ ২ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, নগরীর কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ গুড়িপাড়া গ্রামের মো: উজ্জল আলীর ছেলে মো: তুজ্জামেল হোসেন রিফাত (১৯) এবং পাবনা জেলার চাটমহর থানার চিনাভাতকুর গ্রামের মৃত আব্দুস সামাদ কারিগরের ছেলে বর্তমানে নগরীর পবা থানার ভেড়াপোড়া বাজার এলাকায় বসবাসরত মো: মোখলেছুর রহমান ওরফে মকলেছুর রহমান (৪০)।
শনিবার (২৭ জুন) রাত আনুমানিক সোয়া ৮টার দিকে কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ গুড়িপাড়া এলাকা থেকে তুজ্জামেল হোসেন রিফাতকে এবং শুক্রবার (২৬ জুন) রাত আনুমানিক ১০টার দিকে পবা থানার ভেড়াপোড়া বাজার থেকে মোখলেছুর রহমানকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি রিফাতের দেহ তল্লাশি করে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মোখলেছুরের দেহ তল্লাশি করে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামিরা স্বীকার করে যে, তারা দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি এড়িয়ে অবৈধ মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।