রাসিক প্রশাসক সঙ্গে রাজশাহী বধির ফোরামের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত
রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন রাজশাহী বধির ফোরামের নেতৃবৃন্দ। রোববার (২৮ জুন) দুপুরে প্রশাসক দপ্তর কক্ষে তাঁরা এ সৌজন্য সাক্ষাত করেন। সৌজন্য সাক্ষাৎকালে রাজশাহী বধির ফোরামের আয়োজনে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান আয়োজন বিষয়ে আলোচনা করা হয়। এ সময় প্রশাসক তাদের সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এ সময় রাজশাহী বধির ফোরামের সভাপতি মোঃ ফারুক হোসেন, সহ-সভাপতি সুদীপ্ত রায় বাপ্পা, ক্রীড়া সম্পাদক মোঃ তফিকুর রহমান শ্যামল, পাঠাগার সম্পাদক আব্দুল্লাহ ওয়াকি তানিমসহ, অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।