শনিবার, আগস্ট ২২, ২০২৬

সিংড়ায় মহিষমারী ইসলামিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

নাটোর প্রতিনিধি ২৮ জুন ২০২৬ ০৯:৫৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নাটোর প্রতিনিধি ২৮ জুন ২০২৬ ০৯:৫৩ অপরাহ্ন
সিংড়ায় মহিষমারী ইসলামিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

নাটোরের সিংড়ায় মহিষমারী ইসলামিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির অনিয়ম থেকে মুক্তি ভোটাধিকারের মাধ্যেমে নতুন ম্যানেজিং কমিটির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 


রবিবার (২৮ জুন) বেলা ১২ টার দিকে নাটোরের সিংড়া উপজেলার চামারী ইউনিয়নের মহিষমারী ইসলামিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে সচেতন অভিবাবক বৃন্দ শিক্ষার্থী ও এলাতাবাসীর আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন মহিষমারী  ইউনিয়ের ৬ নং ওর্য়াডের  মেম্বার  শাবান সর্দার,৮ নং ওর্য়াডের মেম্বার আশরাফুল সর্দার,  সমাজ সেবক ময়েন উদ্দিন সহ সাধারন জনগন উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন তারা অবৈধ ম্যানেজিং কমিটি বাতিল ভোটের মাধ্যেমে নতুন কমিটির দাবী জানান চাপিয়ে দেওয়া কোন কমিটি আমরা মানবো না।