শনিবার, আগস্ট ২২, ২০২৬

নওগাঁয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি ২৮ জুন ২০২৬ ০৯:৫৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নওগাঁ প্রতিনিধি ২৮ জুন ২০২৬ ০৯:৫৪ অপরাহ্ন
নওগাঁয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত

নওগাঁয় শিশুদের জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮ জুন) সকাল ৯টায় নওগাঁ পৌরসভা চত্ত্বরে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাইয়ে এই ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, স্থাস্ব্য অধিদপ্তরের পরিচালক ডা. আব্দুল আল মামুন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক টিএমএ মমিন, সিভিল সার্জন ডা. মো: আমিনুল ইসলাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউল আজম ভিপি রানা, ডেপুটি সিভিল সার্জন ডা: মুনির আলী আকন্দসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

সিভিল সার্জন জানান, জেলায় ১১টি উপজেলা ও ৩টি পৌরসভায় ২ হাজার ৪৬০টি টিকা কেন্দ্রে একযোগে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে মোট ৩ লাখ ৫৭ হাজার ৫৫৮ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এরমধ্যে ৬ থেকে ১১ মাস বয়সি ৩৪ হাজার ৭৬৫ জন শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সি ৩ লাখ ২২ হাজার ৭৯৩ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হয়। ক্যাম্পেইন সকাল ৮টায় শুরু হয়ে শেষ হয় বিকাল ৪টায়।