শনিবার, আগস্ট ২২, ২০২৬
আমিরপুর খেয়াঘাট পরিদর্শন

অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থার হুশিয়ারি রাসিক প্রশাসকের

সংবাদ বিজ্ঞপ্তি ২৮ জুন ২০২৬ ০৯:৫৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২৮ জুন ২০২৬ ০৯:৫৭ অপরাহ্ন
অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থার হুশিয়ারি রাসিক প্রশাসকের

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন নগরীর টি-বাঁধ সংলগ্ন আমিরপুর খেয়াঘাট সরেজমিনে পরিদর্শন করেছেন। রবিবার (২৮ জুন) দুপুরে পরিদর্শনকালে তিনি নদী পারাপারকারী নৌকার যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং পারাপারের মাশুল আদায় বিষয়ে তাদের কাছে খোজখবর নেন। পরিদর্শনকালে রাসিক প্রশাসক সরকার নির্ধারিত মাশুলের অতিরিক্ত আদায় করা যাবে না বলে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।


এ সময় তিনি যাত্রী, পণ্য পরিবহন কিংবা পশু পরিবহণে নির্ধারিত ফিস আদায়ের নিয়ম মেনে চলতে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন। যাত্রী, পণ্য পরিবহন কিংবা পশু পরিবহণে কোনো ধরণের অনিয়ম বা অতিরিক্ত মাশুল আদায়ের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরূদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে মর্মে হুশিয়ারি প্রদান করেন।


রাসিক প্রশাসক বলেন, পদ্মা নদীর ওপারের নাগরিকগণ তাদের দৈনন্দিন নানা প্রয়োজনে রাজশাহী মহানগরীতে আসেন। তাদের এ খেয়াঘাট দিয়ে পারাপার হতে হয়। পারাপারের এ খেয়াঘাটের উন্নয়নে প্রয়োজনীয় সকল কাজ বাস্তবায়ন করা হবে।


তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এ দেশের মানুষের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। নদীর ওপারে চর মাঝারদিয়াবাসী রাজশাহীর মানুষ। তাদের জীবনমান উন্নয়নে কাজ করা হবে।


পরিদর্শনকালে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, সচিব মোঃ সোহেল রানা, তত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন পরাগ, নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আলম, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নুর-ই-সাঈদ, রাজস্ব কর্মকর্তা সারোয়ার হোসেন খোকনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।