কেশরহাট বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে শরিফুলের মনোনয়নপত্র উত্তোলন
কেশরহাট বণিক সমবায় সমিতি লিমিটেডের নির্বাচনী তফসিল ঘোষণার পর রোববার (২৮ জুন) বিকেলে সভাপতি পদে মনোনয়নপত্র উত্তোলন করেছেন জামায়াত নেতা শরিফুল ইসলাম শরিফ। এর আগে তিনি সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করে পদত্যাগপত্র নির্বাচন কমিশনের কাছে জমা দেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ২৩ জুলাই অনুষ্ঠিতব্য নির্বাচনে প্রায় ১৫ শতাধিক ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ইতোমধ্যে নির্বাচনকে ঘিরে ব্যবসায়ী মহলে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
সমিতির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত মনোনয়নপত্র উত্তোলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেশরহাট বণিক সমবায় সমিতি লিমিটেডের প্রধান নির্বাচন কমিশনার আবু হেনা কামরুজ্জামান, সহকারী নির্বাচন কমিশনার খুশবর রহমান এবং জেকের আলী, কোষাধ্যক্ষ ওসমান আলীসহ কেশরহাট বাজারের ব্যবসায়ীরা।