শনিবার, আগস্ট ২২, ২০২৬

মা ও সৎ বাবার লাথিতে মেয়ের ভ্রন নষ্টের অভিযোগে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক ২৮ জুন ২০২৬ ১০:২৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ২৮ জুন ২০২৬ ১০:২৫ অপরাহ্ন
মা ও সৎ বাবার লাথিতে মেয়ের ভ্রন নষ্টের অভিযোগে সংবাদ সম্মেলন

মা ও সৎ বাবার লাথিতে মেয়ের ভ্রন নষ্টের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ফয়জুন নেসা বৃষ্টি। 


রবিবার (২৮ জুন) বিকেলে পবা উপজেলার ডাঙেরপাড়া গ্রামের শশ্বুর বাড়ীতে সংবাদ সম্মেলন লিখিত বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। তিনি বলেন, আমার মা মোছা.বিউটি খাতুন প্রেমতলী কলেজের শিক্ষিকা ও  তার ৪নং স্বামী আমার সৎ বাবা মো.শহিদুল ইসলাম সুজন আমাকে আমার স্বামী মো. রনিকে তালাক দেওয়ার জন্য জোর করতে থাকে এ জন্য যে আমাদের বিয়ের দেনমোহর ৫ লক্ষ টাকা করাছিল। পরে সে টাকা নিয়ে আমাকে অন্যত্রে বিয়ের জন্য ফোর্স করছিল।


আমি রাজি না হওয়াই প্রথমে তারা আমার এসএসসি এডমিট কার্ড ছিড়ে ফেলে এতেও রাজি নাহলে তারা আমার উপর অমানষিক নির্জাতন শুরু করে ও ফাকা ষ্ট্যাম্পে সই নেয় তারপর একপর্যায়ে আমার মা ও সৎ বাবা মিলে আমার পেটেও লাথি মারে এমতবস্থায় আমার রক্তক্ষরন শুরু হলে আমার শ্বশুর বাড়ীড় লোকজন আমাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসক জানান যে, আমার পেটের সন্তান নষ্ট হয়ে গেছে। আমি হাসপাতালে তিনদিন চিকিৎসা নেওয়ারপর বাড়ি আসি।


এর পর রাজশাহীর পুঠিয়া আমলী আদলতে আমার মা ও সৎ বাবার বিরুদ্ধে মামলা দয়ের করি। মামলার নোটিস পাওয়ার পর থেকে আমার মা আমাকে ও আমার স্বামীর পরিবারকে নানা ভাবে হুমকি দিয়ে আসছে। কখনো ভাড়াটে লোক পাঠাচ্ছে আমার শ্বশুরবাড়ীতে মামলা তুলে নেওয়ার জন্য তা না হলে আমাদের সবার ক্ষতি সাধন করার ও হুমকি দিচ্ছে। তাছাড়া আমাদের এলাকার সাধারন মানুষকেও মামলা তুলে নেওয়ার জন্য মিমাংসা করার জন্য বার বার বলছে ।


এতে করে সবাই মিলে বসে মামলা মিমাংসা করার বিষয়ে সিদ্ধান্ত হয় যে, আমার   মা আমার চিকিৎসা বাবদ ২০ হাজার টাকা মামলা তুলে নেওয়ার জন্য ২৬ হাজার টাকা ও আমার বাচ্চা নষ্ট হওয়া বাবদ ২ লক্ষ টাকা দিবে । এসব কথা আমাকে এলাকাবাসী উজ্জল,পলাশ ও মুনের সাথে এ বিষয়ে মোবাইল ফোনে আমার মায়ের সাথে কথা হয়। কিন্তু আমার মা ফোনের এ সব কথা রেকর্ড করে এডিট করে উল্টো যারা মিমাংসা করার জন্য কথা বলেছিল তাদের বিরুদ্ধে নগরীর কাসিয়াডাঙা থানায় চাঁদাবাজির মামলা দায়ের করে তাদের ও হয়রানী করছে। এমতবস্থায় আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি । তাই প্রশাসনের নিকট আবেদন যে আমাদের নিরাপত্তা নিশ্চিত ও আমার  প্রতি সুবিচার করা হোক।