রাজশাহী ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সভাপতি মাইনুর, সম্পাদক শফিউল
রাজশাহী ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। নির্বাচনে সভাপতি হয়েছেন মাইনুর রহমান চৌধুরী এবং শফিউল আজম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
রোববার (২৮ জুন) নির্বাচন কমিশনার মাহবুবুর রহমান সোহেল নির্বাচনী ফলাফল ঘোষণা করেন। নবগঠিত এই কমিটি আগামী ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত দায়িত্ব পালন করবেন।
নির্বাচনে সহসভাপতি পদে জয়ী হয়েছেন ফজলে তাহের ও সরকার হাসিবুল আলম। সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এএইচএ ওমর ফারুক ও মোকাম্মেল হোসেন। কোষাধ্যক্ষ পদে আসাদুর জামান এবং গ্রন্থাগার ও সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হয়েছেন রকিবুল ইসলাম। তথ্য ও যোগাযোগ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন জিএম,মাহমুদুল হাসান।
এছাড়াও কার্যকরী সদস্য পদে জয়লাভ করেছেন এ,কে,এম শাহেদ শরীফ সরকার, মইদুল ইসলাম, আরাফাত কবির, আব্দুর রশিদ, তৌসিক আহম্মেদ এবং সাহাবুল হোসেন।