শনিবার, আগস্ট ২২, ২০২৬

মোহনপুরে ইয়াবা ও জাল টাকাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

সংবাদ বিজ্ঞপ্তি ২৯ জুন ২০২৬ ১২:১১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২৯ জুন ২০২৬ ১২:১১ অপরাহ্ন
মোহনপুরে  ইয়াবা ও  জাল টাকাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

র‌্যাব-৫, সিপিএসসি’র একটি আভিযানিক দল রোববার (২৮ জুন) রাত সাড়ে ৭ টায় গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহীর মোহনপুর থানার কেশরহাট বাজার সমবায় স্কুল মার্কেট এর দ্বিতীয় তলায় জনৈক মো. শহীদুল্লাহর লাল গোলাপ সমবায় সমিতি লি. এর অফিস কক্ষে অভিযান চালিয়ে ৩৮৭ পিস ইয়াবা এবং ৯৩ হাজার জাল টাকা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। ওই সময় অপর একতজন পালিয়ে যেতে সক্ষম হয়। ধৃত ব্যক্তি নায়েব আলী (৪৩)। শহীদুল্লাহ (রাজু) পালিয়ে যায়।

আটক ব্যক্তি এলাকার চিহ্নিত মাদক কারবারী। সে দীর্ঘদিন যাবত অবৈধ মাদকদ্রব্য ইয়াবা এবং জালনোট সীমান্তবর্তী অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে রাজশাহী জেলার বিভিন্ন খুচরা ও পাইকারি মাদক ব্যবসায়ীর নিকট বিক্রয় করে আসছিল।

মাদক কারবারীর বিরুদ্ধে মোহনপুর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।