শনিবার, আগস্ট ২২, ২০২৬

গ্লোবাল ইসলামিক স্কুলে গাছের চারা বিতরণ

সংবাদ বিজ্ঞপ্তি ২৯ জুন ২০২৬ ০১:৪১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২৯ জুন ২০২৬ ০১:৪১ অপরাহ্ন
গ্লোবাল ইসলামিক স্কুলে গাছের চারা বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে গ্লোবাল ইসলামিক স্কুলের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সোমবার (২৯ জুন) সকাল ১০.৩০ মিনিটে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।

১০ নং শাহজাহানপুর ইউনিয়নে গ্লোবাল ইসলামিক স্কুলে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ছাত্র-ছাত্রী ও শিশু-কিশোরদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। স্কুলের পরিচালনা পর্ষদের সার্বিক তত্ত্বাবধানে এ আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন স্কুল পরিচালক আনারুল ইসলাম ও অন্যান্য শিক্ষকবৃন্দ। গাছের চারা বিতরণ আয়োজনে গাছ পেয়ে শিশু  শিক্ষার্থীদের আনন্দিত দেখা গেছে।

উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ১০ নং শাহ্জাহানপুর ইউনিয়নে গ্লোবাল ইসলামিক স্কুল এ বছর থেকে সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষায় সুনামের সাথে পাঠদান করে যাচ্ছে।