শনিবার, আগস্ট ২২, ২০২৬

নগরীতে ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক ২৯ জুন ২০২৬ ১০:১৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ২৯ জুন ২০২৬ ১০:১৩ অপরাহ্ন
নগরীতে ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

রাজশাহী মহানগরীতে লোডশেডিঙের সময় ছাদে উঠে অসাবধানতাবশত নিচে পড়ে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। রোববার (২৮ জুন) দিবাগত রাতে নগরীর চণ্ডিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহত শিক্ষার্থীর নাম আখতারুজ্জামান (১৮)। সে রাজশাহী মহানগরীর মসজিদ মিশন স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। তার বাবার নাম আসাদুজ্জামান। তারা পবা উপজেলার স্থায়ী বাসিন্দা। চণ্ডিপুর এলাকায় একটি বাসায় তারা ভাড়া থাকতো।


রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, রাতে বাসায় বিদ্যুৎ না থাকায় আখতারুজ্জামান ভবনের ছাদে ওঠেন। ছাদের এক কোণায় বসে মোবাইল ফোনে কথা বলার সময় অসাবধানতাবশত তিনি দুই ভবনের মাঝখানের ফাঁকা অংশে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হন।


তাকে দ্রুত উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।


ওসি বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্ত করা হয়েছে। এরপর পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।