শনিবার, আগস্ট ২২, ২০২৬

বদলগাছীতে ৪ জনকে আটক করে থানায় সোপর্দ

বদলগাছী প্রতিনিধি ২৯ জুন ২০২৬ ১০:২৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বদলগাছী প্রতিনিধি ২৯ জুন ২০২৬ ১০:২৪ অপরাহ্ন
বদলগাছীতে ৪ জনকে আটক করে থানায় সোপর্দ

নওগাঁর বদলগাছী যত্রতত্র মাদকের ছড়াছড়ি। মাদকের কড়াল গ্রাস থেকে ছোট বড় কেউ রক্ষা পাচ্ছে না। এমন কি স্কুল কলেজের শিক্ষার্থীরা অকালে বিপদগামী হয়ে পড়ছে মাদকের নেশায়। এই পরিস্থিতি থেকে নিজেদের ছেলে মেয়েদের রক্ষাসহ এলাকার পরিবেশ ঠিক রাখতে উপজেলার কার্তিকাহার গ্রামবাসী গত শুক্রবার গ্রামের মাদক ব্যবসায়ীর বাড়ি বাড়ি গিয়ে মাদক বিক্রি করতে নিষেধ করেন । গ্রামবাসী জানায় মাদক ব্যবসায়ীরা তাৎক্ষনাত মাদক বিক্রি করবে না বলে নিশ্চয়তা দিলে ও শনিবার থেকে পুনরায় তারা মাদক বিক্রি করতে শুরু করে।


গ্রামবাসী দেখতে পায় মাদক ব্যবসায়ী ফেরদৌস এর বাড়িতে দুইজন মাদক কিনতে এসেছে। গ্রামবাসী তাদের আটক করে নাম ঠিকানা জানতে চায়। এদের একজনের নাম সাইদুল ইসলাম (৪৫) বাড়ি জামালপুর, আরেক জনের নাম নাসিম হোসেন(৩৫) বাড়ি কোলা গ্রামে। ্দুজনকে আটকে রেখে ব্যবসায়ী ফেরদৌসকে ধরার চেষ্টা করলে সে পালিয়ে যায়। এর পর গ্রামবাসী ঐ গ্রামের মাদক ব্যবসায়ী শাহিন আলম(৪৭) ও মোতাহার হোসেন(৬৪)কে আটক করে থানা পুলিশের নিকট সোপর্দ করে। পরে ভ্রাম্যমান আদালতে মোতাহারকে ৩মাস এবং বাঁকি সবাইকে ৪ মাসের কারাদন্ড প্রদান করা হয়।গ্রামবাসী আরো কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে ভালো হওয়ার সুযোগ দিয়ে ছেড়ে দেওয়া হয়।


গ্রামবাসী রুবেল ও ইসমাইল জানায় মাদকের ভয়াবহ অবস্থা এবং দিন দিন আরো বিপদগামী হয়ে পড়ছে যুব সমাজ। এলাকায় মাদক মুক্ত করতে আমাদের এই অভিযান। আমাদের এমপি মহোদয় ফজলে হুদা বাবুল বলেছেন মাদক মুক্ত এলাকা দেখতে চাই। তাই আমরা গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়ে এই প্রতিরোধ গড়ে তুলেছি এটা অব্যাহত থাকবে। রোববার সন্ধ্যায় গ্রামে আবারো বৈঠক করা হয়েছে। থানার ওসি (তদন্ত) নজরুল ইসলাম বলেন কার্তিকাহার গ্রামবাসী ৪জনকে থানায় সোপর্দ করেছে। তারা এখন হাজতে।