শনিবার, আগস্ট ২২, ২০২৬

আত্রাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

আত্রাই প্রতিনিধি ২৯ জুন ২০২৬ ১০:২৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
আত্রাই প্রতিনিধি ২৯ জুন ২০২৬ ১০:২৫ অপরাহ্ন
আত্রাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

নওগাঁর আত্রাইয়ে  উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও মনিরুজ্জামানের সভাপতিত্বে এ সভা হয়। সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিতকরণের বিভিন্ন দিক তুলে ধরে  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরুজ্জামান বলেন, একটি শান্তিপূর্ণ ও উন্নত উপজেলা গঠনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিকল্প নেই। 


মাদক, জুয়া, ইভটিজিং, চোরাচালানসহ যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে উল্লেখ করে আইন-শৃঙ্খলার অবনতির চেষ্টা কঠোরভাবে দমন করতে সকলের সহায়তা কামনা করেন। সেইসাথে  সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং অপরাধমুক্ত সমাজ গঠনে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকসহ সর্বস্তরের জনগণকে সমন্বিতভাবে কাজ করার আহবান জানান । 


সভায় আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন, কৃষি কর্মকর্তা  প্রসেনজিৎ তালুকদার, সিনিয়র মৎস্য কর্মকর্তা  মাকসুদুর রহমান,  প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু আনাছ, মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, পরিষদের চেয়ারম্যান এসএম মঞ্জরুল আলম, সম্রাট হোসেন,নাজিম উদ্দিন মন্ডল, আফজাল হোসেন ,  সমাজসেবা কর্মকর্তা  সোহেল রানা, যুব উন্নয়ন কর্মকর্তা এস. এম. নাসির উদ্দিন, গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় অংশগ্রহণকারীরা উপজেলার বিদ্যমান আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নত করা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।