উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উপলক্ষে গণবিজ্ঞপ্তি
২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি), আলিম, এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষা আগামী ২ জুলাই থেকে রাজশাহী মহানগরীর নিম্নবর্ণিত ২৭ টি পরীক্ষা কেন্দ্র/ভেন্যুতে অনুষ্ঠিত হবে। উক্ত পরীক্ষা চলাকালীন আইন-শৃঙ্খলা রক্ষা করার নিমিত্ত রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৯(১) (ক), ২৯(১) (খ) ও ৩০ ধারার অর্পিত ক্ষমতাবলে আগামী ০২ জুলাই ২০২৬ খ্রি. হতে পরীক্ষার দিনসমূহে শুধুমাত্র পরীক্ষা চলাকালীন সময়ে নিম্নবর্ণিত পরীক্ষা কেন্দ্রসমূহের চতুর্দিকে ২০০ (দুইশত) গজের মধ্যে সকল প্রকার মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ প্রদর্শন, মাইকিং, বিস্ফোরক দ্রব্য ও অস্ত্রশস্ত্র বহন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউ গভঃ ডিগ্রী কলেজ, রাজশাহী সরকারি মহিলা কলেজ, রাজশাহী কলেজ, শাহমখদুম কলেজ, রাজশাহী কোর্ট কলেজ, মাদার বখস্ গার্হস্থ্য অর্থনীতি কলেজ, শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল এন্ড কলেজ, বরেন্দ্র কলেজ, শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান সরকারি ডিগ্রী কলেজ, রাজশাহী শিক্ষাবোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজ, রাজশাহী ক্যান্টনমেন্ট বোর্ড স্কুল এন্ড কলেজ, রাজশাহী সরকারি মডেল স্কুল এন্ড কলেজ, রাজশাহী সরকারি সিটি কলেজ, হাজী জমির উদ্দিন সাফিনা মহিলা কলেজ, কাশিয়াডাঙ্গা কলেজ, কাশিয়াডাঙ্গা, নওহাটা সরকারি ডিগ্রী কলেজ, পবা, নওহাটা মহিলা কলেজ, রাজশাহী দারুস সালাম কামিল মাদরাসা, মদীনাতুল উলুম কামিল মাদরাসা, নওহাটা ছালেহিয়া দারুস সুন্নাত ফাযিল মাদরাসা, আদর্শ কারিগরি ও বাণিজ্যিক কলেজ, হড়গ্রাম মডেল টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ, জাতীয় বিজ্ঞান গবেষণা ও প্রযুক্তি মহাবিদ্যালয়, ন্যাশনাল বিএম কারিগরি স্কুল অ্যান্ড কলেজ, সিটি টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট স্কুল ও কলেজ, মহানগর টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউট, নওহাটা কলেজ (নওহাটা উচ্চ বিদ্যালয়)।
রোববার (২৮ জুন) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির কর্তৃক স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।