শনিবার, আগস্ট ২২, ২০২৬

রাজশাহী জেলা ও মহানগরে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনে শতভাগ অর্জন

নিজস্ব প্রতিবেদক ২৯ জুন ২০২৬ ১০:৫৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ২৯ জুন ২০২৬ ১০:৫৪ অপরাহ্ন
রাজশাহী জেলা ও মহানগরে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনে শতভাগ অর্জন

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাজশাহী জেলা ও মহানগরে শতভাগ সাফল্য অর্জন হয়েছে। এর মধ্যে রাজশাহী সিটি করপোরেশনে নির্ধারিত লক্ষ্যমাত্রা সর্বমোট ৬৬ হাজার ৩৯৫ জন শিশুর বিপরীতে ৬৬ হাজার ৬৪৮ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। যা শতকরা ১০০ দশমিক ৩৮ শতাংশ।


রাজশাহী জেলার নয়টি উপজেলায় ৩ লাখ ৫ হাজার ৯২৩ শিশুর বিপরীতে ৩ লাখ ৫ হাজার ৭৯৬ শিশুতে খাওয়া হয়েছে ভিটামিন এ প্লাস। অর্জন হয়েছে ৯৯ দশমিক ৯৫ শতাংশ। 


রাসিকের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ক্যাম্পেইনে ৬-১১ মাস বয়সী ৯ হাজার ১১৩ জন শিশুর লক্ষ্যমাত্রার বিপরীতে ৯ হাজার ১৪৬ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়। যা শতকরা ১০০ দশমিক ৩৬ শতাংশ। একইভাবে ১২-৫৯ মাস বয়সী ৫৭ হাজার ২৮২ জন শিশুর লক্ষ্যমাত্রার বিপরীতে ৫৭ হাজার ৫০২ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়, যা শতকরা ১০০.৩৮ শতাংশ। সর্বমোট ৬৬ হাজার ৩৯৫ জন শিশুর লক্ষ্যমাত্রার বিপরীতে ৬৬ হাজার ৬৪৮ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল প্রদান করা হয়েছে, যা শতকরা ১০০.৩৮ শতাংশ।


এদিকে রাজশাহী সিভিল সার্জন অফিস থেকে পাঠানো তথ্যে দেখা গেছে, ৬-১১ মাস বয়সী ৩৩ হাজার ৬২০ জন শিশুর লক্ষ্যমাত্রার বিপরীতে ৩৩ হাজার ৫৭০ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়। যা শতকরা ৯৯ দশমিক ৭৮ শতাংশ। ১২-৫৯ মাস বয়সী ২ লাখ ৭২ হাজার ৩০৩ জন শিশুর লক্ষ্যমাত্রার বিপরীতে ২ লাখ ৭২ হাজার ২২৬ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়। যা শতকরা ৯৯ দশমিক ৯৩ শতাংশ। 


রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, শিশুদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে এ ধরনের জনস্বাস্থ্য কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও রাজশাহী সিটি করপোরেশন জনস্বাস্থ্য উন্নয়নে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।