শনিবার, আগস্ট ২২, ২০২৬

বড়াইগ্রামে বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার

বড়াইগ্রাম প্রতিনিধি ২৯ জুন ২০২৬ ১০:৫৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বড়াইগ্রাম প্রতিনিধি ২৯ জুন ২০২৬ ১০:৫৬ অপরাহ্ন
বড়াইগ্রামে বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার করেছে বিভাগীয় গোয়েন্দা টিম। রোববার  (২৮ জুন) বনপাড়া পৌরসভার কালিকাপুর খ্রিস্টান পল্লীর জুয়েল রোজারিও (৩০) বাড়িতে অভিযান চালিয়ে গোয়েন্দা টিম ২০ লিটার চোলাই মদ, ৩০০ লিটার উপকরণ সহকারে সোনালী দাসকে (২৩) আটক করে। পরে তাকে বড়াইগ্রাম থানায় সোপর্দ করা হয়। সোনালী দাস কালিকাপুর গ্রামের জুয়েল রোজারিওর স্ত্রী। গোয়েন্দা টিমের পরিদর্শক রাজু আহমেদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। আটক আসামির দেখানো মতে টাইলস লাগানো ঘরের মেঝের নিচে আধুনিকভাবে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ মদ উদ্ধার করেন মাদকদ্রব্য বিভাগীয় গোয়েন্দা টিম। আসামি ও তার স্বজনেরা দীর্ঘদিন ধরে মদের ব্যবসা করে আসছেন বলে এলাকাবাসী জানান। গোয়েন্দাদের উপস্থিতি টের পেয়ে আরও আলামত তার টয়লেটে ঢেলে নষ্ট করেছে আটক আসামি ।