শনিবার, আগস্ট ২২, ২০২৬

অজ্ঞাত মরদেহের সন্ধান চায় পুলিশ

সংবাদ বিজ্ঞপ্তি ২৯ জুন ২০২৬ ১০:৫৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২৯ জুন ২০২৬ ১০:৫৯ অপরাহ্ন
অজ্ঞাত মরদেহের সন্ধান চায় পুলিশ

রাজশাহী মহানগরের রাজপাড়া থানা এলাকা থেকে এক অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। গেল মঙ্গলবার (২৩ জুন) সকাল ১০টায় নগরীর কোর্ট স্টেশন মোড়ের উত্তর পাশে রাস্তার ধারে ওই অজ্ঞাতপরিচয় পুরুষকে (আনুমানিক বয়স ৫০ বছর)  অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে স্থানীয় জনগণের সহায়তায় রাজপাড়া থানা পুলিশ তাকে উদ্ধার করে।


পরবর্তীতে চিকিৎসার জন্য ওইদিন সকাল সোয়া ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।


নিহত ওই ব্যক্তির পরিচয় শনাক্তে সহযোগিতা চেয়েছে রাজপাড়া থানা পুলিশ। কারও পরিচিত হলে থানায় অথবা ০১৭১৮১৫৭৮০৬ নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে।