সান্তাহার পৌরসভার ৬৪ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য ৬৪ কোটি ৯লাখ ৫৩ হাজার ৫৪১ টাকার প্রস্তাবিত বাজেট পেশ করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) সান্তাহার পৌরসভা মিলায়তনে স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধি, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিদের উপস্থিতিতে এই বাজেট পেশ করা হয় । বাজেট পেশ করেন সান্তাহার পৌরসভার প্রশাসক ও আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার মোছা. মাসুমা বেগম ।বাজেটে ৫ কোটি ২৮ লাখ ৬৭ হাজার ৩৮০ টাকা উদ্বৃত্ত দেখানো হয়েছে ।
বাজেট সভায় বক্তব্য রাখেন, বগুড়া-৩ আসনের সংসদ সদস্যের প্রতিনিধি মিজানুর রহমান তালুকদার জিকো, সান্তাহার পৌরসভার সহকারি প্রকৌশলী মো. আবু রায়হান মন্ডল, উপ-সহকারি মো, ইউসুফ আলী,সান্তাহার শহীদ আহসানুল হক ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ আসাদুল হক বেলাল,বর্তমান অধ্যক্ষ বাবুল হোসেন,সান্তাহার মহিলা কলেজের অধ্যক্ষ শাহানাজ পারভীন,সান্তাহার প্রেসক্লাবের সভাপতি খায়রুল ইসলাম,সম্পাদক আবুবক্কর সিদ্দীক,সান্তাহার টাউন পুলিশ ফাড়িঁর পরিদর্শক খন্দকার ফরিদ হাসান,উপজেলা কৃষি অফিসার রবিউল ইসলাম প্রমূখ ।