নিখোঁজ ইসমাইলের সন্ধান চায় পরিবার
উপজেলার কৈবর্ত্যগ্রাম নিজ বাসা থেকে গোয়ালা বাজারে যাবার পথে সকাল সাড়ে ১০টার দিকে হারিয়ে গেছে মানষিক ভাবে অসুস্থ ইসমাইল হোসেন (৪৯) নামের এক ব্যক্তি। এরপর থেকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে।
নিখোঁজ ইসমাইলের সন্ধান চেয়ে সাপাহার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে তার পরিবার। ৩০ জুন জিডি করা হয়। জিডি নম্বর-১৪৮৫। জিডি ট্র্যাকিং নম্বর-৩ছওত৫এ।
হারিয়ে যাওয়ার সময় ইসমাইলের পরনে ছিল কালো কোট, টুপি, সাদা লুঙ্গী ও জলপাই সেন্ডল।
নিখোঁজ ইসমাইল সাপাহার উপজেলার গোয়ালা ইউপির কৈবত্যগ্রামের মৃত- মুশলিম উদ্দীনের পুত্র।
ইসমাইলের সন্ধান পেলে তার ছেলে জাহিদুল ইসলামের মোবাইল নম্বর ০১৩১৭ ১০৩৯৯৫, ০১৭৭৯ ২৪৫৭৪৪ (হোয়াটসঅ্যাপ)-এ যোগাযোগ করার অনুরোধ করা হচ্ছে।