রাবি মনোবিজ্ঞান বিভাগে বৃত্তি প্রদান
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মনোবিজ্ঞান বিভাগের কৃতী শিক্ষার্থীদের প্রফেসর মাহমুদা খানম ট্রাস্ট বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) দুপুরে মনোবিজ্ঞান বিভাগে এক অনাড়ম্বর আয়োজনে এই বৃত্তি প্রদান করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি রাবি উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম ও ট্রাস্ট ফান্ডের দাতার প্রতিনিধি প্রফেসর সেলিনা নার্গিস শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ তুলে দেন।
বিভাগের সভাপতি প্রফেসর মো. মজিবুল হক আজাদ খানের সভাপতিত্বে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ। সেখানে অন্যদের মধ্যে গণবিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি প্রফেসর সিরিন পারভীন হক, মনোবজ্ঞিান বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।