রাবির অ্যাথলেটিকস ও তায়কোয়ান্ডো চ্যাম্পিয়ন দলকে উপাচার্যের অভিনন্দন
আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিকস ও তায়কোয়ান্ডো এবং জাতীয় পর্যায়ে তায়কোয়ান্ডো চ্যাম্পিয়ন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) দলকে উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম অভিনন্দন জানিয়েছেন। এই বিজয় আগামীতেও রাবি খেলোয়াড়দের বিজয় অর্জনে অনুপ্রাণিত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মঙ্গলবার (৩০ জুন) এসব ক্রীড়ায় চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় ও কর্মকর্তাগণ উপাচার্যের সাথে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করলে তিনি এই অভিনন্দন জানান। সেখানে শরীরচর্চা শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মোসা. রোকসানা বেগমসহ সংশ্লিষ্ট খেলোয়াড়, প্রশিক্ষক ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।