নগরীতে নারীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
মতিহার ও পবা থানা পুলিশ পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে নারীসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, নগরীর মতিহার থানার খোজাপুর জাহাজঘাট গ্রামের মো: বাবু হোসেনের স্ত্রী মোছা: রাজিয়া বেগম (৩৬) এবং পবা থানার শিরোলিয়া গ্রামের মৃত নুরুজ্জামান ওরফে ভুলুর ছেলে মো: আজম মাহমুদ (৩০) এবং একই গ্রামের মো: ওমর আলীর ছেলে মো: ইমদাদুল হক (৩০)।
সোমবার (২৯ জুন) বিকেল আনুমানিক সাড়ে ৬টার দিকে মতিহার থানার খোজাপুর জাহাজঘাট এলাকা থেকে রাজিয়াকে এবং রবিবার (২৮ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পবা থানার শিরোলিয়া এলাকা থেকে আজম মাহমুদ ও ইমদাদুলকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের দেহ তল্লাশি করে ১০০ গ্রাম গাঁজা, ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এছাড়াও মাদক বিক্রির নগদ ৭ হাজার ১৪৫ টাকা জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।