শনিবার, আগস্ট ২২, ২০২৬

এক নারী মাদক কারবারি গ্রেপ্তার, গাঁজা উদ্ধার

সংবাদ বিজ্ঞপ্তি ০১ জুলাই ২০২৬ ১২:৩৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ০১ জুলাই ২০২৬ ১২:৩৮ অপরাহ্ন
এক নারী মাদক কারবারি গ্রেপ্তার, গাঁজা উদ্ধার

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিশেষ মাদকবিরোধী টিম মাদকবিরোধী অভিযান চালিয়ে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃত আসামি হলো- নগরীর কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ গুড়িপাড়া গ্রামের আ. সালামের মেয়ে ও নাজমুলের স্ত্রী মোসা. শরিফা (৪০)।

২৯ জুন রাত আনুমানিক পৌনে ১২টার দিকে কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ গুড়িপাড়া এলাকা হতে শরিফাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি শরিফার দেহ তল্লাশি করে ৮১ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। সেইসাথে মাদক সরবরাহের কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ ৫ হাজার টাকা জব্দ করা হয়।

উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় ৪টি মাদক মামলা চলমান রয়েছে। 

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে আিদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।