শনিবার, আগস্ট ২২, ২০২৬

কেশরহাট বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী শফিকুল ডিলারের মনেনয়ন উত্তোলন

কেশরহাট প্রতিনিধি: ০১ জুলাই ২০২৬ ১২:৪৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
কেশরহাট প্রতিনিধি: ০১ জুলাই ২০২৬ ১২:৪৪ অপরাহ্ন
কেশরহাট বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী শফিকুল ডিলারের মনেনয়ন উত্তোলন

কেশরহাট বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থীর মনোনয়ন উত্তোলন করেছেন বিসিআইসি সার ডিলার শফিকুল ইসলাম। মঙ্গলবার বিকেলে সমিতির অস্থায়ী কার্যালয়ে গিয়ে মনোনয়ন সংগ্রহ করেন। তিনি বিএনপি প্যানেলের প্রার্থী হিসেবে দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় কেশরহাট বণিক সমবায় সমিতির প্রধান নির্বাচন কমিশনার আবুহেনা কামরুজ্জামান, সহকারী কমিশনার প্রভাষক খুশবর রহমানসহ কেশরহাট পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আলাউদ্দিন আলো, সাধারণ সম্পাদক মশিউরসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও এ প্যানেলের আরো তিনটি পদের প্রার্থীরা নিজ নিজ মনোনয়ন উত্তোলন করেছেন।