শনিবার, আগস্ট ২২, ২০২৬

কেশরহাট বণিক সমিতির নির্বাচনে প্রচারণার শীর্ষে শফিকুল

কেশরহাট প্রতিনিধি: ০১ জুলাই ২০২৬ ০২:৩০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
কেশরহাট প্রতিনিধি: ০১ জুলাই ২০২৬ ০২:৩০ অপরাহ্ন
কেশরহাট বণিক সমিতির নির্বাচনে প্রচারণার শীর্ষে শফিকুল

আগামী  ২৩ জুলাই  কেশরহাট বণিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। এ উপলক্ষ্য ইতোমধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৫টি পদের প্রার্থীরা ১৫ শতাধিক ভোটারদের সমর্থন পেতে সৌজন্য সাক্ষাত অব্যাহত রেখেছেন।

স্থানীয়দের মতে, সার ডিলার শফিকুল ইসলাম  কেররহাট বাজারের পুরাতন ব্যবাসায়ী। তিনি  বিসিআইসি সার ডিলার। অনেক আগে থেকেই

 তিনি প্রচারণার শীর্ষে রয়েছেন। তারা আরো জানিয়েছেন, শফিকুল এক দিকে পুরাতন ব্যবসায়ী অন্যদিকে বিএনপি সমর্থিত প্যানেলের একমাত্র প্রার্থী। এজন্য বিএপির নের্তৃবৃন্দের প্রচেষ্টায় ভোটার সমর্থকরা একে অন্যের মাঝে তাঁর পক্ষে জোর প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

এ বিষয়ে কেশরহাট পৌর বিএনপির সভাপতি আলাউদ্দিন আলো জানান, বিএনপি সচ্ছ রাজনীতি করে এবং মানুষের উন্নয়নের কাজ করে। বিএনপি নিজের টাকা মানুষের উন্নয়নে ব্যয় করে। এজন্য অর্থলোভহীন একজন ভদ্র মানুষ শফিকুল ভাইকে যোগ্য  প্রার্থী হিসেবে  সমর্থন দেয়া হয়েছে। তাঁর দারা কেশরহাট বাজারের ব্যবসায়ী ভাইয়েরা সকল ধরণের সহযোগিতা পাবেন। অগুছালো সংগঠনটি উজ্জীবিত হবে বলে আশাবাদী তিনি। এজন্য ভোট প্রদানের  মাধ্যমে তাকে বিজয়ী করার আহব্বান জানান।