শনিবার, আগস্ট ২২, ২০২৬

রাবি পরিসংখ্যান বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত

রাবি প্রতিবেদক ০১ জুলাই ২০২৬ ১০:৩১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
রাবি প্রতিবেদক ০১ জুলাই ২০২৬ ১০:৩১ অপরাহ্ন
রাবি পরিসংখ্যান বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত

বিভিন্ন আয়োজন-অনুষ্ঠানের মধ্যে দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পরিসংখ্যান বিভাগের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এবং কৃতি শিক্ষার্থী ও গবেষকদের মধ্যে প্রফেসর ড. মুক্তির মোহাম্মদ আলী বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে।


প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বুধবার (১ জুলাই) সকাল পৌনে ১০টায় বিভাগের সামনের চত্বরে উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম বৃক্ষরাপণ করেন। সকাল ১০টায় এক বর্ণাঢ্য র‌্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করে। র‌্যালিতে উপাচার্যসহ বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকবৃন্দ অংশ নেন।


সকাল পৌনে ১১টা থেকে বিভাগে আলোচনা সভা এবং কৃতি গবেষক ও শিক্ষার্থীদের প্রফেসর ড. মুক্তার মোহাম্মদ আলী বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়। এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ ও মেরিন চিফ ইঞ্জিনিয়ার মো. শফিকুর রহমান। আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন নর্থ-বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর মো. ছায়েদুর রহমান।


পরিসংখ্যান বিভাগের সভাপতি প্রফেসর মো. মনসুর রহমানের সভাপতিত্বে এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিভাগের বর্তমান ও প্রাক্তন শিক্ষকবৃন্দ, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর এস এম কামরুজ্জামান, বিভাগের শিক্ষার্থী,  গবেষক, কর্মকর্তা ও কর্মচারী প্রমুখ উপস্থিত ছিলেন।