শনিবার, আগস্ট ২২, ২০২৬

শিবগঞ্জে সাপের কামড়ে এক জনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ০১ জুলাই ২০২৬ ১০:৩৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ০১ জুলাই ২০২৬ ১০:৩৩ অপরাহ্ন
শিবগঞ্জে সাপের কামড়ে এক জনের মৃত্যু

শিবগঞ্জে সাপের কামড়ে একজনের মৃত্যু হয়েছে। বুধবার (১ জুলাই) ভোরে শিবগঞ্জ উপজেলার চককীর্তি এলাকায় এ ঘটনা ঘটে।


চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি একরামুল হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার চককীর্তি এলাকার মৃত লোকমান আলীর ছেলে। 


পুলিশ ও স্থানীয় সুত্রে  জানা যায়, ভোরে নিজ বাড়িতে কাজ করার সময় একটি বিষাক্ত সাপ হাবিবুর রহমানকে কামড় দেয়। এ সময় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করে। 


পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চাঁপাইনবাবগঞ্জ সদর  ওসি একরামুল হোসাইন আরও জানান , খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে  আইনী ব্যবস্থা শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।