রাজশাহীতে বৃষ্টিতেও কমল না তাপমাত্রা
চিরচেনা বর্ষার মাস আষাঢ় চললেও রাজশাহীতে প্রকৃতির রূপ যেন উল্টো। আকাশজুড়ে মেঘের আনাগোনা থাকলেও কাক্সিক্ষত বৃষ্টির দেখা মিলছে না বললেই চলে। বুধবার (১ জুলাই) দীর্ঘ প্রতীক্ষার পর নগরীতে কিছুটা বৃষ্টির দেখা মিললেও তা সাধারণ মানুষের জীবনে স্বস্তি ফেরাতে পারেনি।
রাজশাহী আবহাওয়া অফিসের তথ্যমতে সারাদিনে রাজশাহীতে ১৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
আর এই মাত্রাতিরিক্ত আর্দ্রতার কারণেই বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গিয়ে এক চরম অস্বস্তিকর ও ভ্যাপসা গরমের সৃষ্টি করেছে। দুপুরের দিকে তাপমাত্রা কিছুটা বাড়ার পর বিকেলের হালকা বৃষ্টিতে মেঘলা আবহাওয়া তৈরি
দীর্ঘ খরতাপের পর মাটির বুক যখন প্রচণ্ড উত্তপ্ত থাকে, তখন এমন নামমাত্র ও হালকা বৃষ্টিপাত গরমকে তো কমায়ই না, বরং ভূ-পৃষ্ঠের সেই তীব্র তাপকে বাষ্প আকারে ওপরের দিকে ঠেলে দেয়। এর ফলে চারপাশের পরিবেশ এক দমবন্ধকর বাষ্পীয় চেম্বারে পরিণত হয়ে ওঠে।
রাজশাহী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম বলেন, এদিন ১৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। সারাদিন থেমে থেমে এই বৃষ্টি হয়েছে। আগামী কয়েকদিন এই বৃষ্টিপাত থাকবে। সামনে সপ্তাহে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।