শনিবার, আগস্ট ২২, ২০২৬

এইচএসসি পরীক্ষা শুরু, রাজশাহী বোর্ডে পরীক্ষার্থী ১ লাখ ৪০ হাজার

নিজস্ব প্রতিবেদক ০১ জুলাই ২০২৬ ১১:২৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ০১ জুলাই ২০২৬ ১১:২৬ অপরাহ্ন
এইচএসসি পরীক্ষা শুরু, রাজশাহী বোর্ডে পরীক্ষার্থী ১ লাখ ৪০ হাজার
ফাইল ছবি

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে বৃহস্পতিবার (২ জুলাই)। পরীক্ষা চলবে আগামী ৮ আগস্ট পর্যন্ত। এ বছর শিক্ষাবোর্ডে মোট সংখ্যা ১ লাখ ৪০ হাজার ৮৩০ পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। রুটিন অনুযায়ী সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হয়ে চলবে দুপুর ১টা পর্যন্ত। তবে পরীক্ষার্থীদের অবশ্যই ৩০ মিনিট আগেই কেন্দ্রে প্রবেশ করতে হবে। 


অনুষ্ঠিত হওয়া এই পরীক্ষায় ৭৩ হাজার ৫৭ জন এবং ৬৭ হাজার ৭৭৩ জন ছাত্রী অংশ নিচ্ছেন। এ বছর রাজশাহী শিক্ষাবোর্ডের আওতাধীন ৮টি জেলায় ২০৮টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরীক্ষা গ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে শিক্ষাবোর্ড।


একই প্রশ্নপত্রে দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষা অনুষ্ঠিত হবে। শুধু কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডে পৃথক প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। 


রাজশাহী শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. শামীম আরা চৌধুরী সকল পরীক্ষার্থীর মঙ্গল ও সাফল্য কামনা করে বলেন, কোনো কেন্দ্র/কেন্দ্র ভারপ্রাপ্ত কর্মকর্তা পরীক্ষা সংক্রান্ত বিষয়ে অবৈধ কোনো কার্যকলাপে জড়িত থাকলে বোর্ড কর্তৃক বিধিমোতাবেক আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে পরীক্ষা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা আশা করেন।


এদিকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় গণবিজ্ঞপ্তি জারি করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী মহানগরীতে ২৭ টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা চলাকালীন আইনশৃঙ্খলা রক্ষায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৯(১) (ক), ২৯(১) (খ) ও ৩০ ধারার অর্পিত ক্ষমতাবলে আগামী ২ জুলাই থেকে পরীক্ষার দিনগুলোতে পরীক্ষা চলাকালীন সময়ে ২০০ গজের মধ্যে সকল প্রকার মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ প্রদর্শন, মাইকিং, বিস্ফোরক দ্রব্য ও অস্ত্রশস্ত্র বহন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।