কেশরহাট মাছ বাজারে শফিকুলের ভোটের প্রচারণা
কেশরহাট বণিক সমবায় সমিতির নির্বাচন উপলক্ষ্যে মাছা বাজারে প্রচারণা চালিয়েছেন সভাপতি প্রার্থী সার ব্যবসায়ী শফিকুল ইসলাম। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০ টার দিকে তিনি সততা মৎস্য আড়ৎসহ সকল আড়ৎদারের নিকট ভোট প্রার্থনা করেন।
এছাড়াও খুচরা ব্যবসায়ীদের দোয়া ও সহযোগিতা কামানা করেন।এসময় কেশরহাট পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাজি সেলিম রেজা, বিএনপি নেতা মেহেদি হাসান বাবুসহ অনেক ভোটার সমর্থকরা সঙ্গে ছিলেন।
উল্লেক্ষ্য, আগামী ২৩ জুলাই কেশরহাট বণিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনের প্রতিক বরাদ্দ আগামী ১৬ জুলাই। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৫টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে ভোটার সংখ্যা ১৫ শতাধিক।