শনিবার, আগস্ট ২২, ২০২৬

অভিনেত্রী শাওনকে জুতা মারলে ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা রাকসু জিএস আম্মারের

রাবি প্রতিবেদক ০২ জুলাই ২০২৬ ১০:০৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
রাবি প্রতিবেদক ০২ জুলাই ২০২৬ ১০:০৯ অপরাহ্ন
অভিনেত্রী শাওনকে জুতা মারলে ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা রাকসু জিএস আম্মারের
সালাহউদ্দীন আম্মার এবং মেহের আফরোজ শাওন। ছবি: সংগৃহীত ও সম্পাদিত

চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানকে অবমাননাকারী আওয়ামীপন্থি অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনকে জুতার বাড়ি মারতে পারলে ১ লাখ টাকা এবং জুতার আঘাতে নাক-মুখ দিয়ে রক্ত বের করে দিতে পারলে ২ লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাহ উদ্দীন আম্মার।


মঙ্গলবার (১ জুলাই) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে তিনি এই ঘোষণা দেন।


ফেসবুক পোস্টে আম্মার লেখেন, “এই মহিলারে যে জুতার বাড়ি মারতে পারবে তারে ১ লাখ টাকা পুরস্কার দিবো। জুতার বাড়ি মেরে নাক-মুখ দিয়ে রক্ত বের করে দিতে পারলে ২ লাখ টাকা। এখন কেউ মব উস্কানি বলতে আসলে ওইডারে ভরা বাজারে পিটামু।”


এর আগে, ১ জুলাইয়ে চব্বিশের গণঅভ্যুত্থানকে সর্বস্তরের মানুষ যখন স্মরণ করছিল ঠিক তখনই অভিনেত্রী মেহের আফরোজ শাওন তার নিজ ফেসবুক অ্যাকাউন্টে জুলাইকে অবমাননা করে পোস্ট করেন। বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়। এ প্রেক্ষিতেই রাকসু জিএস সালাহ উদ্দীন আম্মার এ ঘোষণা দেন।


মোহের আফরোজ শাওন তাঁর পোস্টে লিখেছিলেন, “গত ১ বছরে প্রায়-ই ফেসবুকে একটা শব্দ চোখে পড়েছে- RyjvBCDI. আমার পরিচিত অনেকের লেখাতেই #RyjvBCDI. শব্দটা দেখেছি। আবার অপরিচিত অনেকেও লিখেছে #RyjvBCDI.. প্রথম প্রথম ভেবেছিলাম #RyjvBCDI. কোনো একটা ট্রেন্ড। শুধুমাত্র জুলাই মাসেই হয়তো তারা #RyjvBCDI. লেখে; কিন্তু একটু খেয়াল করে দেখলাম সারাবছরই ফেসবুকে বেশিরভাগ মানুষ লিখছে #RyjvBCDI.!!”


তিনি আরও লিখেছিলেন, “তখন বুঝতে পারলাম যে #RyjvBCDI. শুধু জুলাই মাসে না, যেকোনো সময় #RyjvBCDI. লেখা যায়। মন খারাপ থাকলে যেমন আস্তে করে লেখা যায় #RyjvBCDI. তেমনি মন খুব ভালো থাকলেও হো হো করে হাসতে হাসতে #RyjvBCDI. লেখা যায়। বন্ধুর সঙ্গে আড্ডার গল্পে যেমন লেখা যায় #RyjvBCDI. তেমনি কারো ওপর ভীষণ রেগে গেলেও #RyjvBCDI. লেখা যায়। আবার মনের অবস্থা ভালো না মন্দ আপনি বুঝতে পারছেন না, তখনও আপনি #RyjvBCDI. লিখতে পারেন। আমার বাবা এতোকিছু ভেবে কাজ নেই। 


আজ যেহেতু পয়লা জুলাই, তাই আমিও লিখলাম #RyjvBCDI.