শনিবার, আগস্ট ২২, ২০২৬

রাবি অধ্যাপক এস এম আব্দুছ ছালাম মারা গিয়েছেন

রাবি প্রতিবেদক ০২ জুলাই ২০২৬ ১০:১০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
রাবি প্রতিবেদক ০২ জুলাই ২০২৬ ১০:১০ অপরাহ্ন
রাবি অধ্যাপক এস এম আব্দুছ ছালাম মারা গিয়েছেন

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) আরবী বিভাগের অধ্যাপক ড. এস এম আব্দুছ ছালাম (৬১) মারা গিয়েছেন। বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যা ৬টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ড. আব্দুছ ছালাম ১৯৯১ সালে রাবি আরবী বিভাগ ও ইসলামিক স্টাডিজ বিভাগে আরবী বিষয়ের প্রভাষক হিসেবে যোগ দেন। তিনি অধ্যাপনা ছাড়াও বিভাগের সভাপতিসহ অন্য কয়েকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তাঁর কয়েকটি গ্রন্থ ও বেশ কিছু প্রবন্ধ দেশ-বিদেশে প্রকাশিত হয়েছে। তিনি রাবি আরবী অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতির দায়িত্বেরত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই পুত্র রেখে গেছেন।

ড. আব্দুছ ছালামের মৃত্যুতে উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম এবং উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা রাবিতে শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে মরহুমের অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করে তাঁর রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।