শনিবার, আগস্ট ২২, ২০২৬

নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে ৭ জন গ্রেপ্তার

সংবাদ বিজ্ঞপ্তি ০২ জুলাই ২০২৬ ১০:১৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ০২ জুলাই ২০২৬ ১০:১৯ অপরাহ্ন
নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে ৭ জন গ্রেপ্তার

রাজপাড়া, কাশিয়াডাঙ্গা, কাটাখালী ও বেলপুকুর থানা পুলিশ পৃথক পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৭ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।


গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, নগরীর রাজপাড়া থানার শাপলা লেন এলাকার মো: ইমাম হোসেনের ছেলে মো: ইমরান হোসেন ওরফে পলাশ (৩৫); কাশিয়াডাঙ্গা থানার সিটি গেইট এলাকার মো: সেন্টু হোসেনের ছেলে মো: নূর আমীন সোহাগ (১৮); কাটাখালী থানার নওদাপাড়া এলাকার মো: জালালের ছেলে মো: স্বপন (৩৫); শ্যামপুর পশ্চিমপাড়া এলাকার মৃত মোকাব্বর শেখের ছেলে মো: মুস্তাকিন (৪৮); হরিয়ান উত্তরপাড়া এলাকার মৃত কলিম উদ্দীনের ছেলে মো: সাইদুর ইসলাম (৩৫) ও মো: রহিদুল ইসলামের ছেলে মো: নাহিদ ইসলাম (২৪)। এছাড়া রাজশাহী জেলার পুঠিয়া থানার শিবপুর হাট (শিবপুর) এলাকার মৃত মোকছেদ আলীর ছেলে মো: মারুফুর ওরফে মারুফ (২৫)।


বুধবার (১ জুলাই) বেলা আনুমানিক ১১টায় রাজপাড়া থানার লক্ষ্মীপুর কামাল খাঁ এলাকা থেকে ইমরানকে গ্রেপ্তার করা হয়। একই দিন বিকেল আনুমানিক সাড়ে ৫টায় কাশিয়াডাঙ্গা থানার সিটি গেইট এলাকা থেকে নূর আমীনকে, রাত আনুমানিক সোয়া ১০টায় কাটাখালী থানার নওদাপাড়া এলাকা থেকে স্বপনকে এবং একই সময়ে শ্যামপুর পশ্চিমপাড়া এলাকা থেকে মুস্তাকিনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া গত ৩০ জুন ২০২৬ তারিখ রাত আনুমানিক ১০টায় কাটাখালী থানার বাখরবাজ উত্তরপাড়া এলাকা থেকে সাইদুর ও নাহিদকে এবং ১ জুলাই ২০২৬ তারিখ রাত আনুমানিক ৯টায় বেলপুকুর থানার দোমাদী এলাকা থেকে মারুফকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তারকৃত আসামিদের হেফাজত হতে মোট ৪৫ গ্রাম গাঁজা, ২৪ পিস ইয়াবা ট্যাবলেট, ০.৫ গ্রাম হেরোইন, ২৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়াও মাদক বিক্রির নগদ ১০ হাজার ১শ ২০ টাকা জব্দ করা হয়।


উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামি ইমরানের বিরুদ্ধে আরএমপির রাজপাড়া থানায় ১টি এবং মারুফের বিরুদ্ধে রাজশাহীর পুঠিয়া থানায় ২ টি মাদক মামলা চলমান রয়েছে।


গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।