বদলগাছীতে চেক ও শেলাই মেশিন বিতরণ
নওগাঁর বদলগাছীতে কৃষি প্রনোদনাসহ বিভিন্ন কর্মসূচীর আওতায় চেক, শেলাই মেশিন, অসচ্ছল ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে গো-ছাগলের খাবার বিতরণ, বিভিন্ন স্কুলে ব্রেঞ্চ ও খেলার সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি নওগাঁ-৩ আসনের এমপি ফজলে হুদা বাবুল। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নওগাঁ-৩ আসনের এমপি ফজলে হুদা বাবুল।
অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সাবাব ফারহান, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ রিপা রানী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী টিপু, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ রুহুল আমিন, উপজেলা প্রকৌশলী মোঃ শাহিনুর ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্তকর্তা মোঃ মাহবুব আলম প্রমূখ। অনুষ্ঠানে উপজেলার ৮ ইউনিয়নে কৃষি প্রনোদনা ৪৫৬৬ জন কৃষকের মাঝ ধান, পিয়াজ, মরিচ, লেবু চারা এবং উপশী ও হাইব্রীড জাতের শাকসব্জির বীজ ও সার বিতরনের উদ্বোধন করা হয়। এছাড়া এমপির ঐচ্ছিক তহবিল থেকে ৫ হাজার টাকা করে ৬৫ জনের মাঝে চেক বিতরণ করা হয়। অন্যান্য কর্মসূচীর আওতায় প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ ১৫০০ পরিবারের মাঝে ২০ কেজি করে জিআর এর চাল, বিভিন্ন স্কুলে ব্রেঞ্চ ও খেলার সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি।